ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহী কারাগারে চলছে চিরুনি অভিযান


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ৩:৪৬
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে চলছে চিরুনি অভিযান। ধারাবাহিক এই অভিযানে ইতোমধ্যে ধরা পড়েছে মোবাইল, সিম, নগদ টাকা, গাঁজা, হেরোইন, ইয়াবা ইত্যাদি । সরবরাহকারী কারারক্ষী মারুফকে করা হয়েছে সাসপেন্ড। উদ্ধার হওয়া গাঁজা ও কয়েদির নামে দেয়া হয়েছে জেলকোড আইনে মামলা।
 
জানা যায়, গত ১৬ এপ্রিল বাবু চালির কয়েদি আলমগীরের কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করেন কারারক্ষীরা। জেলকোড আইনে ব্যবস্থা নেয়া হয় আলমগীরের বিরুদ্ধে। গাঁজা সরবরাহের দায়ে সাময়িক বরখাস্ত করা হয় কারারক্ষী মারুফকে। তবে ব্যবস্থা নেয়া হয়নি অন্য সহযোগী কারারক্ষী মুকুলের। 
 
এছাড়াও বিগত দিনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শামীমের কাছ থেকে তিনটি মোবাইল ও ১০টি সিমকার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কোয়েলের কাছ থেকে একটি মোবাইল সিমকার্ডসহ নগদ টাকা উদ্ধার করে কারা প্রশাসন। তাদের বিরুদ্ধেও নেয়া হয় যথাযথ ব্যবস্থা। 
 
কারা প্রশাসন সূত্র বলছে, আগের চেয়ে ভালো অবস্থানে আছে কারাগার। কারা ক্যান্টিনে কোনো জিনিসপত্রের  দাম বেশি নেয়া হয় না, যেখানে আগে নানা অনিয়ম ছিল। 
 
একটি সূত্র নিশ্চিত করে জানায়, কারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কতিপয় অসাধু সদস্য এখনো কারাগারে দুর্নীতি ও অনিয়ম চলমান রেখেছে। কারা ক্যান্টিনে খাবার মান নিম্নমানের হলেও নেয়া হয় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দাম।
 
অনিয়মে  যুক্ত আছেন মুক্তি শাখার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি নাজমুল। আসামিদের ২০ বছর সাজা খাটা হলে তাদের মুক্তির আবেদন পাঠানো হয়। এই আবেদন পাঠানোর জন্য কয়েদিদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করেন তিনি। দাবি পূরণ হলেই মেলে আবেদনের সুযোগ।  অন্যথায় দাবি পূরণ না হলে নানা রকম টালবাহানা করেন তিনি । একাধিক মামলার হাজতবাস ধরে দেয়ার কোনো নিয়ম নেই। সে টাকার বিনিময়ে সেটাও করে দেয় আর পিটি করার সময়ও মোটা অঙ্কের টাকা দাবি করে থাকে সে। দীর্ঘদিন আগে তার কাছ থেকে একটি অবৈধ মোবাইল উদ্ধার করা হয়েছিল, যেটা তার কেস টিকেটে উল্লেখ করা আছে। তবে এসব বিষয়ে কঠোর নজরদারি বৃদ্ধিসহ চলছে অভিযান। 
 
এদিকে নাজমুলের বিরুদ্ধে আরো অভিযোগ উঠেছে, সে নাপিত চালির যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মেছেরের কাছ থেকে ২০০০ টাকা নিয়েছে। অপরদিকে মোড়া চালির নজরুলের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছে সে। এছাড়াও জয়পুরহাটের মামুন মাস্টারের কাছ থেকেও টাকা নিয়েছে সে। ডিআর লেখার জন্য নাপিত চালির কয়েদির কাছ থেকে টাকা নেয় সে। 
 
কারা সূত্র আরো জানিয়েছে, বর্তমানে প্রতিটি অনিয়ম বন্ধে বদ্ধপরিকর জেল প্রশাসন। তাদের সাম্প্রতিক তৎপরতায় অনিয়ম-দুর্নীতি অনেকাংশে কমে এসেছে। এরই ধারাবাহিকতায় উদ্ধার হয়েছে মোবাইল, টাকা, গাঁজা। তবে মেডিকেল রাইটার রুবেল এখনো গাঁজার অন্যতম সিন্ডিকেট প্রধান।
 
এ বিষয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, আমরা প্রতিনিয়ত অনিয়ম-দুর্নীতি বন্ধে কাজ করছি। আমরা কাজ করছি বলে গাঁজা, মোবাইল, টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। জেল প্রশাসন তৎপর আছে। অচিরেই সব বন্ধ করতে সক্ষম হব। ইতোমধ্যে গাঁজা উদ্ধারের ঘটনায় এক কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আগের তুলনায় জেলখানা এখন কঠোর নিরাপত্তার বলয়ের মধ্যে রয়েছে।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম