বিরামপুরে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরের বিরামপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ ও মাতৃত্ব মৃত্যুর হার হ্রাস বিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) এবং লাইন ডিরেক্টর (এমসিআরএএইচ) ডা. মাহমুদুর রহমান, বিভাগীয় পরিচালক (পরিবার পরিকল্পনা) দেওয়ান মোর্শেদ কামাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম, সিভিল সার্জন এএইচএম বোরহান-উল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মমতাজ বেগম, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি জালাল উদ্দীন রুমী, সিনিয়র সাংবাদিক নূরল হক প্রমুখ।
কর্মশালায় বক্তারা মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমানো এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ে আলোচনা করেন।
কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, উপজেলার ৭টি ইউনিয়নের সকল স্বাস্থ্যকর্মী ও এনজিওকর্মী প্রমুখ অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied