ঢাকা সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কক্সবাজার ডিসি অফিসে ঢুকে যুবকের মাতলামি!


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২০-৪-২০২২ রাত ১০:৪৭
মদ খেয়ে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ, মাতলামি ও ডিসি অফিসের সবাইকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন আবদুল আমিন প্রকাশ মংগা নামের এক যুবক। যদিও তিনি মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানা গেছে।
 
বুধবার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পরভেজের দপ্তরে সেবাপ্রার্থীদের সামনে এ ঘটনা ঘটে। আব্দুল আমিন প্রকাশ মংগার বাড়ি টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় বাহারছড়া ইউনিয়নে বলে জানা গেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল ৫টার দিকে মদ্যপান অবস্থায় হঠাৎ এডিসি রেভিনিউর রুমে প্রবেশ করেন মংগা। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজকে উদ্দেশ করে বলেন, আমাকে এখন টাকা দিতে হবে।টাকা না দিলে ডিসি-মিসি সবাইকে দেখে নেব। এ সময় তাকে কয়েকজন মিলে থামানোর চেষ্টা করলে তিনি সবাইকে উদ্দেশ করে অশ্লীলভাষায় গালিগালাজ করতে থাকেন। 
 
একপর্যায়ে সেখানে উপস্থিত কয়েকজন সেবাপ্রার্থী ওই যুবককে পুলিশের হাতে তুলে দিতে চাইলে এডিসি আমিন আল পারভেজ ওই যুবক মানসিকভাবে অসুস্থ জানিয়ে তাদের নিষেধ করেন। তার মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
 
কিন্তু পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে উল্টো তাকে মারধর করা হয়েছে অভিযোগ তুলে অপপ্রচার চালিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন বলে জানা গেছে।
 
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আব্দুল আমিন প্রকাশ মংগা একটি ভুয়া পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে মেরিন ড্রাইভ রোডে অধিগ্রহণের বড় ডেইল মৌজার কিছু দাগে ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু তার দেয়া দলিলটা ভুয়া, রেজিস্ট্রি অফিসে নেই। সাব-রেজিস্ট্রার অফিসেও চিঠি দিয়ে জানিয়েছে এ দলিলের কোনো অস্থিত্ব নেই।
 
সর্ব শেষ  বুধবার এল.এ অফিসার নিজে গিয়ে রেকর্ড রুমে যাচাই করে দেখেছেন। ভূয়া দলিল হওয়ায়  রেকর্ড রুমে এ দলিলের অস্থিত্ব কোন পাননি তিনি। এ খবর জানার পর মদ খেয়ে মাতলামি শুরু করেন আব্দুল আমিন।
 
অনুসন্ধানে জানা যায়, টেকনাফের শাপলাপুর এলাকার আব্দুল আমিন মংগা নামের এক যুবক একই এলাকার জনৈক বেগম বাহার নামে এক মহিলার নিকট থেকে প্রতারণার মাধ্যমে আমমোক্তারনামা তৈরি করে। বেগম বাহার প্রতারণা বুঝতে পেরে পরে সেই আমমোক্তারনামা বাতিল করেন। এই বাতিল আদেশের বিরুদ্ধে মংগা আদালতে গেলে আদালত বেগম বাহারের পক্ষে রায় দেন। আদালত কর্তৃক বাতিল ঘোষিত আমমোক্তারনামার বিপরীতে ক্ষতিপূরন প্রদান সম্ভব নয় মর্মে লিখিতভাবে জানিয়ে দেয়ার পর সে একই নম্বরের ভিন্ন একটি সালের কথিত আমমোক্তারনামার অনুলিপি দাখিল করে ক্ষতিপূরণের অর্থ দাবী করে।
 
বুধবার ২০এপ্রিল  ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আরাফাত হোসেন সরাসরি জেলা রেজিস্ট্রার অফিসে গিয়ে যাচাই করে জানতে পারেন যে, আব্দুল আমিন মংগা কর্তৃক উপস্থাপিত নতুন আমমোক্তারনামার নামার কোন অস্তিত্ব নেই।এটি জানার পর বিকেল ৫ টার দিকে  মংগা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-এর দপ্তরেপ্রবেশ করে মদ্যপান অবস্থায়  মংগা আমি শুরু করি মাতলামি ও সেবা প্রার্থীদেরও গালিগালাজ করেন।
 
খোঁজ নিয়ে যায়,সম্প্রতি রামু উপজেলা থেকে আসা এক কৃষক প্রতারণার মাধ্যমে তার নিকট থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আব্দুল আমিন মংগাকে আটক করে। পরে সে টাকা ফেরত দেয়ার আশ্বাস দিয়ে মুক্তি পায়।
 
এদিকে মাতলামি করে জেলা প্রশাসনের  অফিস থেকে বাইরে গিয়ে আব্দুল আমিন মংগা তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছেন।
 
এ বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল আমিনের সাথে কথা বলার চেষ্টা করা হলে তিনি রিং পড়ার পর ফোন বন্ধ করে দেন।
 
এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বলেন, একটি সরকারি অফিস হিসেবে তার দপ্তর সেবাপ্রার্থীদের জন্য সর্বদা খোলা। এই সুযোগে এই প্রতারক সেখানে আনাগোনা করে। তার বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মংগার অপপ্রচারে বিভ্রান্ত না হবার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
 
এদিকে স্থানীয়রা জানিয়েছে আব্দুল আমিন ওরফে মংগা মানসিকভাবে অসুস্থ। তাকে যে কেউ ৫০০টাকা দিলে ইট দিয়ে মেরে মাথা ফাঁটানোর ঘটানো সে ঘটিয়ে থাকে।এ মুযোগে অনেকেই তাকে ব্যবহার করে।

এমএসএম / জামান

কক্সবাজারের চকরিয়ায় মৃত হাতিকে মাটিতে পুতে ধামাচাপা দেয়ার চেষ্টা!

জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের ঈদ পুনর্মিলনী ও বিশ্ব শান্তি কামনা অনুষ্ঠান সম্পন্ন

আদমদীঘিতে হামীম পেট্রল পাম্পের ৩০ হাজার টাকা জরিমানা

হাটহাজারীতে অকটেন মজুদ থাকা সত্ত্বেও বিক্রয় বন্ধ রাখার অপরাধে জরিমানা। 

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

আদমদীঘিতে ট্রাকচাপায় প্রাণ গেল শিশু হাবিবার

গোমতী নদীর তীর রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযান

বগুড়ার গাবতলীতে শ্যালো মেশিন ঘর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

অভয়নগরে আইনশৃঙ্খলা সভা: দুর্নীতি, মাদক ও সন্ত্রাস দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান

‎হত্যা মামলার আসামির ‘ক্ষোভ’: ৫০ নিরীহ চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা

শেরপুর-৩ আসনের নির্বাচন সংশ্লিষ্ট কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মনপুরায় তরমুজে ভরা মাঠ, ঝড়ের আশঙ্কায় নির্ঘুম রাত চাষিদের

জ্বালানি তেলের নিরাপত্তা ও পাচার রোধে রাজশাহীতে বিজিবি মোতায়েন