ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আজ খুলছে নিউমার্কেট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ১০:৪৫

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের জেরে পরপর দুদিন বন্ধ ছিল রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা নিউমার্কেট। সব পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেটের বিপণিবিতানগুলো খুলে দেয়া হবে, এমনটি জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক নেহাল আহমেদ।

বুধবার (২০) গভীর রাত পর্যন্ত অনুষ্ঠিত বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়া হয়েছে বলেও জানান নেহাল আহমেদ। বৈঠকে নিউমার্কেট দোকান মালিক সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, ঢাকা কলেজের শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা কলেজের পাশে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা শিক্ষা বোর্ডের মহাপরিচালক নেহাল আহমেদ। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নিউমার্কেটসহ এর আশপাশের সব দোকানপাট খুলে দেয়া হবে। আর ছাত্রদের ছুটি ও হলে থাকার বিষয়ে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

শিক্ষার্থীদের ১০ দফা দাবির বিষয়ে তিনি বলেন, ছাত্রদের দাবিগুলোর প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তাদের প্রায় সবগুলো দাবিই যৌক্তিক। ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের দাবিগুলো মানা হয়েছে। ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে শিগগিরই একটি মনিটরিং সেল গঠন করা হবে।

তিনি বলেন, টানা দুদিনের সংঘর্ষে অনেক হতাহতের ঘটনা ঘটেছে, একজন মারাও গেছেন। আহত-নিহতদের পরিবারের সঙ্গে ব্যবসায়ী প্রতিনিধি দল দেখা করবে। একই সঙ্গে তাদের আর্থিক সহযোগিতাও দেয়া হবে।

বৈঠকে ডিবির যুগ্ম-কমিশনার মাহাবুব আলম উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ছাত্রদের করা অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঢাকা কলেজে ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা আসলেই দুঃখজনক। সংঘর্ষে অনেকে আহত হয়েছেন, একজন মারাও গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

তিনি বলেন, ছাত্রদের অনেকগুলো যৌক্তিক। দাবির কথা আজকের বৈঠকে উঠে এসেছে। সেগুলো আমরা সমাধানের চেষ্টা করেছি। পুলিশ বাহিনীর বিরুদ্ধে ছাত্ররা যে অভিযোগ করেছেন, সে বিষয়গুলো তদন্ত করে দেখা হবে। তদন্তের ফলাফল অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার্থীদের সঙ্গে দোকানকর্মীদের সংঘর্ষের পেছনে তৃতীয়পক্ষের উস্কানি ছিল বলে দাবি করেন নেহাল আহমেদ। এ বিষয়ে তিনি বলেন, ‘পুলিশ জানিয়েছে, এটি তদন্ত করে পদক্ষেপ নেয়া হবে।’

জামান / জামান

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার