ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ইফতার মাহফিলে দফায় দফায় সংঘর্ষে আহত ১০


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২১-৪-২০২২ দুপুর ১১:৫১

ধামরাইয়ের আমতা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিল আনুষ্ঠানে খাবার দেয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হন আমতা ইউপির মহিলা মেম্বার বিলকিস আক্তার ও তার ছেলে রাব্বীসহ প্রায় ১০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার আমতা ইউনিয়নের হরলাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংর্ঘষের ঘটনা ঘটে।

জানা গেছে, আমতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বুধবার বিকেল ৫টার দিকে আমতা ইউনিয়নের হরলাল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। তার বক্তব্য চলাকালে ইফতারসামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবকরা। বিতরনের একপর্যায়ে রোজাদাররা যার যার মতো করে ইফতারসামগ্রী হাতিয়ে নেন আর এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। কয়েক দফায় সংর্ঘষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ভাংচুর করা হয় বিদ্যালয়টির জানালা, চেয়ার, টেবিলসহ অনান্য আসবাবপত্র।

স্থানীয় নেতাকর্মীরা বারবার সংঘর্ষ থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। দেশীয় অস্ত্র দিয়ে চলে সন্ধ্যার পর সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লাকে জানানো হলে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও নান্দেশ্বরী গ্রামের মো. আব্দুল কাইয়ুমসহ দুজনকে আটক করে।

এ বিষয় কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। শুনেছি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ মোতায়েনের আগেই এরা আহত হন বলে জানা গেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত