বিভিন্ন সমস্যায় জর্জরিত ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরী
ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরী বিভিন্ন সমস্যায় জর্জরিত। বর্তমানে নগরীতে বরাদ্দ পাওয়া উদ্যোক্তারা এ নিয়ে বিপাকে পড়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি সমস্যা ভাঙ্গাচোরা রাস্তা, ড্রেনেজ ব্যবস্থার সমস্যা ও লাইটিংয়ের সমস্যা। এ সমস্যাগুলো ব্যবসায়ী ও শিল্প প্লটের মালিকদের ভোগান্তির চরমে নিয়ে গেছে।
বারবার সংস্কারের উদ্যোগের কথা বলা হলেও দীর্ঘ ৫ বছর পেরিয়ে গেলেও কোনো পদক্ষেপ গ্রহন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরীতে গিয়ে দেখা যায়, শিল্পনগরীর বেশিরভাগ ড্রেন বন্ধ হয়ে রয়েছে। রাস্তাগুলোও ভাঙ্গাচরা। শিল্পনগরীতে স্থাপিত বিভিন্ন প্রতিষ্ঠানের যানবাহন ওই সব রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যায় পড়ছে। ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টির পানিতেই মূল রাস্তাগুলো পানিতে পরিপূর্ণ হয়ে যায়। পানি সামান্য শুকিয়ে দিলেও বেশ কয়েক দিন কাদাপূর্ণ অবস্থায় থাকে পুরো বিসিক অঞ্চল।
বিশেষ করে বিসিকের চারদিকে সীমানা প্রাচীর বা ঘেরা না থাকায় মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে। এতে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে বিসিক শিল্পনগরীতে অবস্থিত শোভা ফুড প্রোডাক্টসের কয়েকজন কর্মকর্তা জানান, এ ফ্যাক্টরিতে আটা-ময়দা-সুজি-সেমাইসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করা হয়। দিন দিন বিসিকের পানি নিষ্কাশন ও লাইটিং ব্যবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বর্তমানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। অল্প বৃষ্টির পানিতেই কাদায় পরিপূর্ণ হয়ে যায়। এতে জেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের কারখানায় পণ্য কিনতে আসা ব্যবসায়ীরা আগ্রহ হারাচ্ছেন। ফলে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি। সন্ধ্যার পর সারা বিসিক অন্ধকারাচ্ছন্ন অবস্থায় থাকায় চুরির শঙ্কা থেকেই যায়।
এ ব্যাপারে বিসিক শিল্পনগরীর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাবিবুর ইসলাম বাবলু বলেন, উল্লিখিত সমস্যাগুলো নিয়ে একাধিকবার ব্যবসায়ীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সম্প্রতি বিসিক শিল্পনগরীর চেয়ারম্যান মোস্তাক হাসান (এনডিসি) ঠাকুরগাঁওয়ে আসেন। আমরা তার সাথে সাক্ষাৎ করে সমস্যাগুলো উত্থাপন করলে তিনি সমাধানের আশ্বাস দিলেও দীর্ঘদিনেও সমস্যার সমাধান হয়নি। আমাদের পক্ষ থেকে সমস্যাগুলো সমাধানের জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরীর উপ-ব্যবস্থাপক নুরেল হক বলেন, বিষয়টি জেনেছি। এ নিয়ে নগরীতে প্লট বরাদ্দ পাওয়া ব্যবসায়ীরা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমস্যাগুলো উত্থাপন করেছেন। স্থানীয়ভাবে ভাঙ্গা রাস্তাগুলোতে ইট বিছানো রাস্তা (হিরিম বোম) করার কথা হলেও শেষ অবধি সেটাও করা হয়নি। লাইটিং বিসিক শিল্প নগরী করবে না, সেটা নিজস্ব ব্যাপার জানিয়ে ড্রেনগুলো সংস্কার করার বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied