ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে কালবৈশাখীর তাণ্ডবের পর থেকে দেখা মেলেনি বিদ্যুতের


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২২ বিকাল ৫:৪০

চট্টগ্রামের বাঁশখালীতে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বিভিন্ন এলাকায় তাণ্ডবের পর থেকে এখনো পর্যন্ত দেখা মেলেনি বিদ্যুতের। বুধবার (২০ এপ্রিল) বেলা ১১টা নাগাদ হঠাৎ শুরু হয় কালবৈশাখীর প্রবল তাণ্ডব। এতে বেশকিছু টিনের ছাউনিযুক্ত বসতঘর, দোকানপাট ও গাছ-গাছালি কালবৈশাখীর তাণ্ডবে ভেঙ্গে লণ্ডভণ্ড হয়ে গেছে। বিদ্যুতের খুঁটি উপড়ে ও ভেঙ্গে পড়ে যাওয়ার ফলে গতকাল থেকে এখনো বিদ্যুতের সরবরাহ বন্ধ রয়েছে বাঁশখালীর উপকূলীয় এলাকাজুড়ে। এতে খাবার ও পানির চরম সংকটে পড়েছে উপকূলীয় অঞ্চলের হাজার হাজার পরিবার।

উপজেলার টাইমবাজার এলাকায় প্রধান সড়কে ওপর বিদ্যুৎ খুঁটি পড়ে থাকার ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত যান চলাচলও বন্ধ হয়ে পড়লেও বিদ্যুৎ কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হলেও এখনো পর্যন্ত দেখা মেলেনি বিদ্যুতের। গণ্ডামারা,বড়ঘোনা,সরল,চাম্বল,শেখেরখীল, ছনুয়া, পুঁইছড়ি সহ উপকূলীয় অঞ্চলের বেশ কিছু এলাকায় অনেক ঘর বাড়িও লণ্ডভণ্ড হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

টাইমবাজার এলাকার ব্যবসায়ী সহ প্রত্যক্যদর্শীরা জানান, কালবৈশাখীর তাণ্ডব শুরু হতে দুই-তিনটি কেবি বিশিষ্ট একটি বিদ্যুৎ খুঁটি হঠাৎ করে প্রধান সড়কের উপর উপড়ে পড়ে যায়। কিন্তু ওই বিদ্যুৎ খুঁটির উপর কোন গাছ পড়েনি,বিদ্যুৎ খুঁটিটিতে দূর্বল ভাবে স্থাপনের কারণে হয়তো উপড়ে পড়েছে এমন ধারণা তাঁদের। ওই সময় সড়কে কোন গাড়ী বা মানুষ থাকলে হয়তো বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেত। স্থাপন দূর্বল খুঁটিতে দুই-তিনটি কেবি বসানোর ফলে ভারসাম্যহীন হয়ে ওই খুঁটি উপড়ে পড়েছে বলেও ধারণা অনেকের।

এ ব্যাপারে বাঁশখালী পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে ডিজিএম ঋষি কুমার ঘোষ বলেন, কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ লাইনের উপরে গাছ পড়ার ফলে বাঁশখালী উপজেলার বিভিন্ন  জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গেছে।আবার অনেক লাইনের উপরে পড়ে আছে বড় বড় গাছ। আমরা রাত-দিন চেষ্টা করে গাছগুলো সরিয়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করে মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করে যাচ্ছি। আজকে দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন