পাবনায় ৭০ তরুণ-তরুণীর মুখে বিজয়ের হাসি
পরিবারের মুখে হাসি ফোটাতে ও জীবনযুদ্ধে জয়ী হতে পাবনা পুলিশ লাইনস্ মাঠে এসেছিলেন ২৩০০ তরুণ-তরুণী। শেষ-মেষ দক্ষ, যোগ্য ও মেধাবীর ধারাবাহিক প্রতিযোগিতা শেষে বিজয়ী হাসি হাসতে পেরেছেন পাবনার ৭০ তরুণ-তরুণী। বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পেরে আবেগআপ্লুত এসব তরুণ-তরুণীরা।
দীর্ঘ শারীরিক যাছাই-বাছাই, লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে পাবনা থেকে ৭০ তরুণ-তরুণীকে বাংলাদেশে পুলিশের ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ পদে নিয়োগ দেয়া হয়েছে।
ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন এসব তরুণ-তরুণীরা। নিয়োগ প্রাপ্তরা অনেকেই হতদরিদ্র পরিবারের সন্তান। সব উৎকণ্ঠা দূর করে অবশেষে বাবা-মার স্বপ্ন পূরণ করতে পেরেছেন মেধা ও যোগ্যতার ভিত্তিতে। এই খুশিতে অনেকেই কেঁদে ফেললেন।
পাবনা জেলা পুলিশ সুপার দফতর সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ পাবনা পুলিশ লাইনস্ মাঠে শারীরিক যাছাই-বাছাই অংশগ্রহণ করেন ২৩০০ তরুণ-তরুণী। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেন ৬৯৭ জন। ৮ এপ্রিল লিখিত পরীক্ষা শেষে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন ২১৯। সর্বশেষ বৃহস্পতিবার মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত হন ৭০ জন।
নিয়োগবোর্ডে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহসীন এবং সিরাজগঞ্জের শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম।
চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্তদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম। তাদের দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান পুলিশ সুপার। তিনি বলেন, নিয়োগপ্রাপ্ত তরুণ-তরুণীদের এই হাসির পেছনে সবচেয়ে বড় অবদান মান্যবর ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম( বার)। আমরা বিশ্বাস করি- আজকে নির্বাচিত তরুণ-তরুণীরা দেশপ্রেমের মহান শপথে বলিয়ান হয়ে জনগণের প্রকৃতবন্ধু হয়ে তাদের জীবন ও সম্পদ রক্ষায় নিজেকে উৎসর্গ করবেন।
এমএসএম / এমএসএম
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন