ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৮-৪-২০২৬ বিকাল ৬:২
সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
 
সিনিয়র জেলা ও দায়রা জজ রোকনুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালী আদালত চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর এক আলোচনা সভা, বিশেষ সম্মাননা ও সেরা প্যানেল আইনজীবী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
আলোচনা সভায় গত অর্থবছরের সাফল্য তুলে ধরেন জেলা লিগ্যাল এইড অফিসার শেখ মুজাহিদুল ইসলাম জেলা লিগ্যাল এইড অফিস থেকে মোট ৯৩২ জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর প্রক্রিয়ায় সংস্থাটি ব্যাপক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে ৫৫৩টি প্রি-কেইস এডিআর-এর মধ্যে ২২৯টি মীমাংসা হয়েছে এবং ৩২৪টি নথিজাত করা হয়েছে। ৪৭টি পোস্ট-কেইস এডিআর-এর মধ্যে মীমাংসা হয়েছে ২৫টি। এছাড়া ২৩৭টি মামলার আবেদনের বিপরীতে ১৮১টি নিষ্পত্তি করা হয়েছে এবং বর্তমানে ৫৬টি মামলা চলমান রয়েছে। উল্লেখ্য যে, এডিআর প্রক্রিয়ার মাধ্যমে গত অর্থবছরে সর্বমোট ১ কোটি ১৩ লক্ষ ৭০ হাজার ৩০০ টাকা আদায় করে ক্ষতিগ্রস্ত পক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ ও দুস্থ মানুষের বিচার পাওয়ার পথ সুগম করতে সরকারি এই আইনি সহায়তা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। সবশেষে আইনি সহায়তা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সেরা প্যানেল আইনজীবীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
 
সিনিয়র সিভিল জজ মারিয়া সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ শরীফ হোসেন হায়দার, চীফ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস রহমান, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন প্রতিনিধি ডা. অখিল সরকার, জেলা আদালতের বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের প্রধানগণ সহ অনেকেই।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?