বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা
আইনের তোয়াক্কা না করে লোকালয় ইট ভাটা স্থাপন, ও ইটভাটা প্রস্তুত করার দায়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউপির মিনজিরিতলা এলাকাস্থ এক ইটভাটা মালিককে ২লাখ টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত। এসময় ইট ভাটায় থাকা কাঁচা ইট গুলো ধ্বংস করা হয়।
সোমবার বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরলের মিনজিরিতলা এলাকার জনৈক সাইফুল ইসলাম এর মালিকানাধীন মেসার্স চৌধুরী ব্রিকস নামে এক ইটভাটাকে ২লাখ জরিমানা ও জরিমানা আদায় করে প্রশাসন। এসময় উক্ত ইটভাটার কাঁচা ইট গুলোও নষ্ট করে দেয় প্রশাসন। নির্বাহী ম্যাজিস্টেট এর ভ্রাম্যমাণ অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র নির্বাহী কেমিস্ট জান্নাতুল ফেরদৌস প্রশিকিউশন প্রদান করেন। অভিযানে সার্বিক সহযোগিতায় বাঁশখালী থানা পুলিশের একটি টিম।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি