লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশনের হুইলচেয়ার বিতরণ
চট্রগ্রামের লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশনের পক্ষ থেকে সাতকানিয়া এবং লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার পুরাতন থানা গেইট সংলগ্ন ডায়াবেটিক হাসপাতাল থেকে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়।
হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি রিজিয়া রেজা চৌধুরী।
লোহাগাড়া প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশনের সভাপতি শ্রী নিবাস দাশ সাগরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক লোহাগাড়া ডায়বেটিক ও চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজকর্মী আরমান বাবু রুমেল, সংগঠনের সহ-সভাপতি ও লোহাগাড়া মা-মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা এম এ কাশেম, সংগঠনের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম।
এছাড়াও মধ্য লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীন আকতার, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গৌতম দাশ, সাউন্ড হেলথ হাসপাতালের ম্যানেজার শাহাব উদ্দিন, লোহাগাড়া সদর বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি রাশেদুল ইসলাম, ইউপি সদস্য মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ ফরমান উদ্দিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
পরে লোহাগাড়া ডায়বেটিক হাসপাতাল সংলগ্ন লোহাগাড়া চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন প্রধান অতিথি রিজিয়া রেজা চৌধুরী।
এমএসএম / জামান
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ