প্রধান জামাত সকাল ৮টায়
দীর্ঘ চার বছর পর খুলনা সার্কিট হাউস ময়দানে হতে যাচ্ছে ঈদুল ফিতরের জামাত
দুই বছর করোনা মহামারীর কারণে সম্মিলিত নামাজ আদায় না করতে ছিল বাধ্যবাধকতা। তার পূর্ববর্তী দুই বছর বৃষ্টির কারণে প্রস্তুতি নিলেও খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হয়নি ঈদের জামাত। চার বছর পর খুলনার ঐতিহ্যবাহী সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে এ ময়দানে। বিভাগীয় সদর খুলনার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় টাউন জামে মসজিদে। অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাতের সময়সূচি স্ব-স্ব কমিটি নির্ধারণ করবে।
সভায় জানানো হয়, করোনা পরিস্থিতির উন্নতি হলেও এখনো পুরোপুরি চলে যায়নি। সুতরাং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরে ঈদগাহে আসতে হবে। ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো, যত্রতত্র তোরণ স্থাপন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো যাবে না।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ