ধামরাইয়ে যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাজারে যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশষ্কাজনক। আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-আরিচা মহাসড়কের রাস্তার উন্নয়নকাজে ধীরগতি, ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার উন্নয়নকাজের জন্য মহাসড়কের একাধিক জায়গায় গর্ত ও উঁচু-নিচু করে কাজ করছে, গর্ত ও উঁচু-নিচু জায়গায় নেই কোনো সর্তকতা সংকেত, রাতে মোটরসাইকেলসহ একাধিক যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে, যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের দুর্ঘটনাস্থলের পাশে দেখা যায় ড্রেনের মতো লম্বা গর্ত, রাস্তার গর্তের পাশে জনসর্তকতার জন্য নেই কোনো সর্তকতা সংকেত, যেজন্য দুর্ঘটনা হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী ও সচেতন মহল।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (হানিফ পরিবহন) ও পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা বাজারে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় আর বাসটি রাস্তার রেলিং ভেঙে উল্টে যায়। এতে উভয় যানবাহনের ১৫ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। পরে আমরা তাদের হাসপাতালে প্রেরণ করি।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী ও সোমভাগ ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ