ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৩-৪-২০২২ রাত ১২:১১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য মো. শিবলী সাদিক।
 
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু এবং পৌর মেয়র অধ্যাপক আককাস আলী।
 
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-এসপি) এ,কে এম ওহিদুন্নবী, ভাইস-চেয়ারম্যান মেসবাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শীবেস কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাহাবুব আলম বকুল, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীজন, দলীয় সমর্থকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
 
ইফতারের পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক উন্নয়ন এবং অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পাউশগাড়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন