টেকনাফে বর্ধিত সভায় পৌর আ'লীগ নেতাকে পেটালেন বদি
দলীয় বর্ধিত সভায় বক্তব্যের বিরোধিতা করায় টেকনাফ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতিসহ কয়েক নেতাকে সন্ত্রাসী স্টাইলে পিটিয়েছেন বিতর্কিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় টেকনাফ উপজেলা হলরুমে টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, বদির নেতৃত্বে তার ভাই আত্মস্বীকৃত ইয়াবা কারবারি আবদুশ শুক্কুর, নুর মোহাম্মদ ওরফে লাস্টিপসহ বদির ক্যাডার বাহিনী সভা চলাকালে হলরুমে ঢুকে একজনকে টেনে-হিঁচড়ে মেঝেতে শুইয়ে ফেলেন। রাম কুকুরের পালে শিকার ধরার মতো একেকজন তাকে একেক দিক থেকে ধরে তুলছেন আর ফেলছেন। আর শুক্কুর ও কয়েকজন সমানে বুকে, শরীরের নানা অংশে লাথি দিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্দয়ভাবে প্রহৃত হওয়া নেতা হলেন টেকনাফ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউছুফ (মনো)। তাকে রক্ষা করতে গিয়ে প্রহারের শিকার হন পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. ইউছুফ ভুট্টো ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাড. মাহমুদুল হক।
হামলার শিকার মো. ইউছুফ (মনো) জানান, বর্ধিত সভা চলাকালীন সাবেক সংসদ সংসদ বদি পৌর কমিটিকে ডিঙ্গিয়ে বারবার ওয়ার্ড কমিটিকে প্রাধান্য দিয়ে কথা বলছিলেন। আমি (ইউছুফ মনো) বদির বক্তব্যের প্রতিবাদ করায় সেখানে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বদি মঞ্চ থেকে নেমে হলরুমের বাইরে অপেক্ষমাণ তার ক্যাডার বাহিনীকে ডেকে আবার দ্রুত হলে ঢুকে নিজের নেতৃত্বে আমাকে কিল-ঘুষি মেরে মেঝেতে ফেলে লাথি দিতে থাকেন। এ সময় আমাকে বাঁচাতে এগিয়ে এলে যুগ্ম-সম্পাদক ইউছুফ ভুট্টোও প্রহৃত হন বদি ও তার লোকের হাতে।
সেখানে উপস্থিত নেতারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘটনার আকস্মিকতায় সবাই হতবিহ্বল হয়ে পড়ি। কেউ বদি ও তার ভাইদের এবং ক্যাডার বাহিনীর ভয়ে তাদের ছাড়াতে না এসে দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন। ঘটনাটি ভিডিও করতে চাইলে উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাড. মাহমুদুল হককেও মারধর করে মোবাইল ছিনিয়ে নেন বদির ক্যাডাররা। প্রতিহত করতে চাওয়ায় পৌর আওয়ামী লীগ নেতা জাহেদ হোসেন মুন্নার ওপরও হামলার চেষ্টা করা হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী জানান, পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের জন্য জেলা সাংগঠনিক টিমের নেতাদের উপস্থিতিতে পূর্বনির্ধারিত বর্ধিত সভা চলছিল শুক্রবার। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. রণজিত দাশ, ইউনুস বাঙ্গালী, উপজেলা সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বশরসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ হলরুমে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিম লিডার (উখিয়া-টেকনাফ) শাহ আলম চৌধুরী রাজা জানান, শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে। বাইরে কোনোকিছু ঘটে থাকলে সেটা আমার জানা নেই। হামলার ভিডিওর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এ ধরনের কিছু এখনো চোখে পড়েনি। মূলত দলের সভা বিঘ্নিত হয় এমন কিছু সেখানে ঘটেনি।
ঘটনার ব্যাপারে জানতে সাবেক সাংসদ আবদুর রহমান বদির মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি ফোন না ধরায় পাঠানো হয় ক্ষুদে বার্তা। তারও উত্তর দেননি তিনি।
এমএসএম / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
Link Copied