কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ নিহত ২
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নিহতরা হলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ও খুলনার খালিসপুরের আব্দুর রহমানের ছেলে আবদুর রহিম মাসুদ (২০) ও তার বন্ধু শাহাবুদ্দিন মেডিকেল কলেজের ছাত্র আতিকুল ইসলাম (২১)। এরা ঢাকা থেকে মোটরসাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক সজীব কুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থলে ঢাকামুখী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে খুলনাগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক আবদুর রহিম মাসুদ নিহত ও তার বন্ধু আতিকুল ইসলাম মারত্মক আহত হন। পুলিশ ও স্থানীয়রা আতিকুলকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদের দুজনের বাড়ি খুলনায় বলে পুলিশ জানিয়েছে। পরে নিহতদের লাশ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied