ঠাকুরগাঁওয়ে চড়ক পূজা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে গঙ্গাদেবীর মন্দিরে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে পৌর শহরের টাংগন নদীর পশ্চিম তীরে এই পূজার আয়োজন করা হয়। সন্ধ্যায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্যদিয়ে শেষ হয় পূজা অনুষ্ঠান।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাস বলেন, দীর্ঘদিন ধরে এই গঙ্গাদেবীর মন্দিরে চড়ক পূজা করে আসছি। পূজার অনুষ্ঠানটি বাংলা নববর্ষ উপলক্ষে হয়। প্রতি বছরই গঙ্গাদেবীর মন্দিরে চরক ঘোরানো হয়। এই মন্দিরে শুধু ঠাকুরগাঁও নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও অনেক ভক্তের সমাগম হয় বলে জানান তিনি।
সুকুমার দাস অভিযোগ করে বলেন, তাকে একটি মহল মন্দির থেকে সরে যেতে বলছে, যাতে তারা এই জায়গাটি দখল করে নিতে পারে।
এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বলেন, আমরাও দীর্ঘদিন থেকে শুনে আসছি এই গঙ্গাদেবীর মন্দির নিয়ে নানা টালবাহানা শুরু করেছে একটি মহল। তবে কেউ যদি এখানে সাম্প্রদায়িক গণ্ডগোল লাগানোর চেষ্টা করেন, যত বড় ক্ষমতাশালী ব্যক্তি হন না কেন; তাদের ছাড় দেয়া হবে না।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied