যমুনায় অবৈধ বালু উত্তোলন
বঙ্গবন্ধু সেতু পূর্ব গাইড বাঁধে ধস ঘর-বাড়িসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীনের আশঙ্কা
টাঙ্গাইলের যমুনা নদীতে পানি বৃদ্ধি ও অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব অদূরে দক্ষিণে গাইড বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে প্রায় ২০০ মিটার গাইড বাঁধের ব্লক নদীগর্ভে দেবে যাচ্ছে। ফলে গাইড বাঁধের আশপাশে থাকা ঘর-বাড়িসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীনের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এদিকে, কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে স্থানীয় প্রশাসন ও টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যমুনা নদীর তীরবর্তী কালিহাতীর বেলটিয়া অংশে গাইড বাঁধের পাশে বাল্কহেড ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু আনলোডের কারণে বাঁধ ধসে যাচ্ছে বলে দাবি করছেন স্থানীয়রা।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে সরেজমিন দেখা গেছে, বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড়ের দক্ষিণে কালিহাতী উপজেলার বেলটিয়া, আলীপুর উত্তরপাড়া গাইড বাঁধের কয়েকটি স্থানে ব্লকগুলো ধসে যাচ্ছে নদীগর্ভে। ধস রোধে জিও ব্যাগ ফেলছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয়রা জানান, গাইড বাঁধের কাছে স্থানীয় প্রভাবশালী কিছু নেতা অবৈধ বালু ব্যবসায়ী ড্রেজার বসিয়ে বালু আনলোড করার কারণে ব্লকের নিচ থেকে মাটি সরে যাওয়ায় হয়তো বা ব্লকগুলো নদীগর্ভে বিলীন হচ্ছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম ব্লক ধসের বিষয়টি নিশ্চিত করে জানান, যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে ব্লকের নিচের অংশ থেকে বালু সরে যাওয়ায় ধস দেখা দিয়েছে। ধস রোধে জিওব্যাগ ফেলা হচ্ছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’