ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৩-৪-২০২২ বিকাল ৫:১০
রাজশাহীতে রাজনৈতিক প্রতিহিংসায় সন্ত্রাসী হামলায় সাবেক পুলিশ সদস্য প্রবীণ ব্যক্তিসহ তার পরিবারের সদস্যদের জখম করা ও প্রাণনাশের চেষ্টার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় নগরীর রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবাদ সম্মেলনে গুরুতর আহত পবা উপজেলার সবসার গ্রামের সাদরুল হোসেনের বড় ছেলে মাজাহারুল ইসলাম জুয়েল বলেন, পবা থানার সবসার সাঁকোপাড়া জামে মসজিদে গত ১৫ এপ্রিল জুমার নামাজ শেষে পূর্ব রাজনৈতিক শত্রুতার জের ধরে সুলতান আলী আমাকে উদ্দেশ্যে করে রাজনৈতিক বক্তব্য দিলে আমি তাকে নিষেধ করি। এরই জের ধরে ২২ এপ্রিল জুমার নামাজ শেষে বাড়ি ফেরার সময় সাঁকোপাড়া মােড়ে এনামুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছামাত্রই দলবলসহ সুলতান ও রবিউলসহ একদল সন্ত্রাসী এলােপাতাড়িভাবে আমাকে কিল-ঘুষি, লাথি মেরে গুরুতর আহত করে। সে সময় আশপাশের লােকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করেন।
 
তিনি আরো বলেন, এর কিছুক্ষণ পর আমার বাবা মাে. সাদরুল হােসেন বড়গাছী হাট জামে মসজিদ থেকে বাড়ি আসার পথে সাঁকোপাড়া মোড়ে এনামুলের চায়ের দোকানের সামনে এলে সুলতান তার সহযোগীদের নিয়ে তার হাতে থাকা ধারালাে চাপ্পড় দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার বাবার বাম চোখের উপরে কপালে সজোরে আঘাত করে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। আমার বাবা মাটিতে পড়ে গেলে অন্যরা বিভিন্ন অস্ত্রসহ এলােপাতাড়ি মারপিট করে জখম করে। এ সময় আমার আমার চাচা রেজাউল করিম তাকে উদ্ধার করতে এলে তাকেও গুরুতর জখম করে। পরে আশপাশের উপস্থিত লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। মুমূর্ষু অবস্থায় আহতদের স্থানীয় লােকজন চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে আমি ঘটনার দিন রাতেই পবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।
 
এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। মামলা গ্রহণ করা হবে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ