ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে ১০৯০০ পিস ইয়াবাসহ আটক ৭


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২২ বিকাল ৫:১২

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে বাঁশখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম আরিফুর রহমান, এসআই মং থোয়াই হ্লা চাক, এসআই আজিমুল হক সঙ্গীয় ফোর্সসহ বাঁশখালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ আসামিকে আটক করে। এ সময় আটকদের কাছ থেকে ১০ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

আটকরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানার বি-ব্লক,এলএমএস-২৪ লেদু শরণার্থী ক্যাম্প, ব্লক-মাঝি -নুর বশর,হেডমাঝি, হেড মাঝি হ্নীলা ইউনিয়নের জাফর আলম এর পুত্র মোহাম্মদ জুবাইর( ২৪),একই জেলার টেকনাফ থানার খুরুস্কুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেতৈয়া ডেইলা পাড়ার মোক্তার মিয়ার পুত্র মোহাম্মদ সাকিল (২০) এবং চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন দক্ষিণ পুঁইছড়ির ৩নং ওয়ার্ডের (আব্দুর রহমান ফকিরের বাড়ীর) দুলা মিয়ার পুত্র তারেকুর রহমান ( ২২), টেকনাফ থানার শাহপরীর দ্বীপ (জালিয়া পাড়া) ৯নং ওয়ার্ডের মৃত ইউনুছ এর পুত্র নুরুল জোহরা (৩০), টেকনাফ থানার বাহারচড়া গ্রামের ১নং ওয়ার্ড এলাকার মৃত আলী আহমদ এর পুত্র মোক্তার আহমদ(৩০), টেকনাফ থানার হাজংপাড়া গ্রামের ৬নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুস শুক্কুর এর পুত্র মোহাম্মদ তামিম (২২) এবং টেকনাফ থানার গোদার বিল গ্রামের ৬নং ওয়ার্ড এলাকার রওশন আলীর পুত্র মোহাম্মদ ইসমাঈল (২৫)।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন দৈনিক সকালের সময় প্রতিবেদককে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ জনকে আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে ১০ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক আদালতে সোপর্দ করা হয়।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন