তাড়াশে গরুচোকে গণধোলাই
সিরাজগঞ্জের তাড়াশে গরুচোরকে ধরে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। শুক্রবার (২২ এপ্রিল) গভীর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওয়াশিন গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা চুরির কাজে ব্যবহৃত চোরদের বহনকারী একটি পিকআপ গাড়ি ভাংচুর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াশিন গ্রামের স্কুল শিক্ষক আব্দুল মমিনের বাড়িতে গরু চুরি করতে এসে ৬-৭ জনের একটি দল বাড়ির সকল ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে গোয়ালঘরে ঢোকার চেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা টের পেয়ে চিৎকার শুরু করে। পরে লোকজেনর ধাওয়া খেয়ে চোরের দল তাদের ব্যবহৃত পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় সমবেত গ্রামবাসী চোরদের পলায়নকালে ধাপ ওয়াশিন গ্রামের সাইদুর মুহৃরির বাড়ির সামনে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বাধা দেয়। এ সময় পিকআপসহ ৪ চোরকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে বেঁধে রাখে গ্রামবাসী। পরে থানায় ফোন দিয়ে চোরদের পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত ৪ চোর হলো- তাড়াশ পৌর এলাকার লিটন ফকির (৪০), মুরাদ হোসেন (২৪), শাহজাদপুর উপজেলার সুকচান (৪০) এবং সিরাজগঞ্জ পৌর সদরের আব্দুর রাজ্জাক (৪৫)।
মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিলুর রহমান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরদের পুলিশে সোপার্দ করা হয়েছে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে আশংকাজনক অবস্থায় চোরদের উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার