ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আজ রানা প্লাজা ধসের ৯ বছর


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৪-৪-২০২২ দুপুর ১২:২২
আজ রানা প্লাজা ধসের ৯ বছর। ২০১৩ সালের এই দিনে ধসে পড়ে ৯ তলাবিশিষ্ট রানা প্লাজা। সে সময় ১ হাজার ১৩৬ জন শ্রমিকের মৃত্যু হয়, আহত হন দুই হাজারের বেশি শ্রমিক। ধ্বংসস্তূপের নিচে পড়ে গুরুতর আহত ও পঙ্গু হওয়ার পাশাপাশি নিখোঁজ হন অনেকেই।
 
হতাহত এসব শ্রমিকের স্মরণে শনিবার (২৩ এপ্রিণ) সন্ধ্যায় ধ্বসে পড়া ভবনটির সামনে মোমবাতি প্রজ্বলন করে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন নামে একটি শ্রমিক সংগঠন। এ সময় সংগঠনের ব্যানারে রানা প্লাজা ট্র্যাজেডির ৯ বছরপূর্তিতে ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণা, শ্রমিক হত্যার বিচার, হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন, নিরাপদ কর্মস্থল তৈরি, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং রানাসহ দায়ী ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।
 
এর আগে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে রানা প্লাজার সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশ থেকে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় নেতা- ইসলাম হোসেন ঠান্ডু, পারভীন আক্তার, শফিউল আলম, খাদিজা আক্তার, ফাতেমা আক্তার, নুরুজ্জামাল, ইব্রাহিম, এস.কে শুভ।
 
সমাবেশ থেকে বক্তারা বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির ৯ বছরেও শ্রমিক ও পরিবারকে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হয় নাই। অবিলম্বে শ্রমিক হত্যার বিচার করে দোষীদের শাস্তি নিশ্চিত করাসহ ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষনা, হতাহত শ্রমিকদের ক্ষতি পূরণ, সু চিকিৎসা ও পুর্ণবাসন করতে হবে। এছাড়া ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষনার পাশাপাশি ধ্বসে পড়া রানা প্লাজার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান বক্তারা।
 
উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ এপ্রিল সাভারের রানা প্লাজা ভবনে ফাটল দেখা দেয়। এঘটনায় সেদিন ওই ভবনের পাঁচটি পোশাক তৈরি কারখানার কর্মীদের ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু কোন ধরনের পরিক্ষা নিরীক্ষা ছাড়াই পরের দিন ফাটল ধরা ভবনে কয়েক হাজার শ্রমিককে জোরপূর্বক কাজে যোগদান করানো হয়। সকাল পৌনে ৯ টার দিকে ৯ তলা বিশিষ্ট রানা প্লাজা ভবনটি ধ্বসে পড়লে পাঁচটি পোশাক কারখানার ১ হাজার ১৩৬ জন শ্রমিকের মৃত্যু হয়। এঘটনায় আহত হয় দুই হাজারের বেশি শ্রমিক। ধ্বংসস্তুপের নিচে পড়ে গুরুতরভাবে আহত ও পঙ্গু হওয়ার পাশাপাশি নিখোঁজ হন অনেকেই।
 
ভয়াবহ সেই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা কেউ কেউ নতুন জীবনে ফিরে আসলেও অধিকাংশ শ্রমিক এখনও অসহায় জীবনযাপন করছে। দুর্ঘটনায় আহত শ্রমিকেরা কোমর, মাথা, হাত-পা, পিঠে ব্যথাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। টাকার অভাবে সুষ্ঠ চিকিৎসাও করাতে পারছেনা।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার