এতিম শিশুদের সঙ্গে এক কাতারে বসে ইফতার করলেন এমপি শিবলী সাদিক
পবিত্র মাহে-রমজানের ২১তম রোজায় মাদ্রাসা ও এতিমখানার শিশুদের (ছাত্র) সঙ্গে এক কাতারে বসে ইফতার করলেন দিনাজপুর-৬ আসনের সংসদসদস্য মো. শিবলী সাদিক। এ সময় তিনি ঘুরে ঘুরে এতিমখানার ছাত্রদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ-খবর নেন এবং তাদের কষ্টের কথা শোনেন। ছোট ছোট এতিম শিশুকে বুকে টেনে নিয়ে তিনি আদর করেন। নিজ হাতে এতিম শিশুদের ইফতার তুলে দেন। শিশুরাও এমপিকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে।
নবাবগঞ্জ উপজেলার লাউগাড়ী হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা চত্বরে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদসদস্য শিবলী সাদিক।
এসময় সাংসদ শিবলী সাদিক বলেন, আমি যেন মানুষের সেবা করতে পারি, মানব কল্যাণে কাজ করতে পারি সেজন্য দোয়া চাই। আপনাদের দোয়াই আমি দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলাকে আপনারা যেভাবে চান সেভাবে যেন উন্নয়ন কাজ এগিয়ে নিতে পারি।
ইফতার শেষে সংসদসদস্য শিবলী সাদিক এতিমখানায় গোসলখানা নির্মাণের জন্য ব্যাক্তিগত তহবিল থেকে ১ লক্ষ টাকা, মসজিদের উন্নয়নকল্পে ৫০ হাজার টাকা ও লাউগাড়ী পশ্চিম পাড়া জামে মসজিদ নির্মাণে ১ লক্ষ টাকা প্রদান করেন।
ইফতারের পৃর্বে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের সব শহীদ, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে সব শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক উন্নয়ন এবং অগ্রগতি কামনা করে মোনাজাতে দোয়া করা হয়।
ইফতার মাহফিলে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক সামেয় সবুজ, যুবলীগের যুগ্ম আহবায়ক শামসুজামান, ছাত্রলীগের সভাপতি রুবেল ইসলাম, সম্পাদক শামিম মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামাল বাদসা, অত্র মাদ্রসার সুপার ও শিক্ষকবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আ’লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, এলাকার সুধীজনসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied