তাড়াশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসগৃহ নির্মাণের জন্য প্রেস ব্রিফিং
সিরাজগঞ্জের তাড়াশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের ঘর নির্মাণের জন্য প্রেস ব্রিফিং করা হয়েছে। রোববার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম।
তিনি লিখিত বক্তব্যে বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ের ভূর্মিহীন ও গৃহহীন পরিবারের বাসগৃহ নির্মানের জন্য এই প্রেস ব্রিফিং করা হয়। সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদ বাস্তবায়নে ও মুজিব শতবর্ষে এ দেশের ১টি মানুষ ও গৃহহীন থাকবেনা এই প্রতিশ্রুতি নিয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব তত্বাবধানে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে ২৬ এপ্রিল মঙ্গলবার ১১টায় ৩ পর্যায়ের উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করবেন।
তিনি বলেন তাড়াশ উপজেলায় জায়গা নাই ঘর নাই এমন পরিবারের মাঝে ১ম পর্যায়ে ১শ ৫২ টি , ২য় পর্যায়ে ১শ টি ও ৩য় পর্যায়ে ৪৫টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ৩য় পর্যায়ের ৪৫টি ঘরের মধ্যে তালম ইউনিয়নে ৭টি,বারুহাস ইউনিয়নে ৪টি,তাড়াশ সদর ইউনিয়নে ২টি,মাধাইনগর ইউনিয়নে ১১টি ও দেশীগ্রাম ইউনিয়নে ২১টি ঘর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তান্তর করবেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামামান মনি,সহকারী কমিশনার ভূমি লায়লা জান্নাতুল ফেরদৌস ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ।
এমএসএম / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার