ঠাকুরগাঁওয়ে সচেতনতার লিফলেটে হাতে ঠাকুরগাঁও পুলিশ সুপার
ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ। সেই সাথে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যূর সংখ্যাও বাড়ছে পাল্লাদিয়ে। তবুও যেনো ঠাকুরগাঁওয়েরে মানুষ কিছুটা উদাসীন। সরকারি নির্দেশনা মানছেনা সংখ্যা গরিষ্ঠ মানুষ। অনেকের মুখে মাস্কটাও লক্ষ্য করা যাচ্ছেনা। তাই এ অঞ্চলের মানুষের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি সহ তাদের পুলিশি সেবা নিতে উদ্বুদ্ধ করতে লিফলেট হাতে সচেতনতার বাণী ছড়াচ্ছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে মেঘাচ্ছন্ন আকাশ ও গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে ঠাকুরগাঁও রোডে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট ও মাস্ক বিতরণ করেন তিনি। এ সময় তিনি বিভিন্ন দোকানপাট, পথচারী ও শ্রমিকদের সাথে সচেতনতা মূলক কথা বলেন। করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন হতে বলেন। মাস্ক পড়ার কথা বলেন এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে নিজের কাজ পরিচালনা করার কথা বলেন। এসব মানুষদের পুলিশ সুপার বোঝানোর চেষ্টা করেন, আপনার দ্বারা যেনো অন্যজন করোনায় আক্রান্ত না হয়। অন্য মানুষটা যেনো আপনার জন্য দূর্ভোগে না পরে। এই মানবিক চিন্তাটা আমরা সকলে মনে রাখলে করোনা প্রতিরোধ অনেক সহজ। এদিকে করোনা প্রতিরোধের জন্য পুলিশ সুপারের সচেতনতা মূলক প্রচারণা জনগণকে স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন হতে উৎসাহিত করবেন বলে মনে করছেন সচেতন মানুষরা।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, করোনা প্রতিরোধে সচেতন হওয়া ছাড়া আর কোন বিকল্প নেই। ঠাকুরগাঁওয়ের মানুষকে করোনা থেকে যতটা সম্ভব নিরাপদে রাখা যায় জেলা পুলিশ সে লক্ষ্যে কাজ করার চেষ্টা করছে। জেলা পুলিশের এ কাজ করোনা শুরু থেকে চলছে এবং এ কাজটি চলমান থাকবে। এ সময় জেলা পুলিশের উধ্র্বতন কর্মকর্তা সহ পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied