ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৭ দিনের লকডাউন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৩-৬-২০২১ বিকাল ৫:১৯

করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ঠাকুরগাঁওয়ে ৭ দিনের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনা প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও নব-নিযুক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, জেলায় করোনা পরিস্থিতির উর্দ্ধগতি ঠেকাতে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষনা করা হয়। বৃহস্পতিবার থেকে এই লকডাউন কার্যকর হবে। এতে জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের অন্য কোন জেলা থেকে কেউ প্রবেশ বা অন্য জেলায় গমন না করা, এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত নিষিদ্ধ, জরুরী প্রয়োজন ছাড়া সব ধরনের গণপরিবহন চলাচল, জনসমাগম, সকল দোকানপাঠ ও শপিংমল বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, গণমাধ্যমকর্মী লকডাউনের বাইরে থাকবে বলে জানানো হয়। জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগামী ৭ দিন এ আদেশ বলবৎ থাকবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার ২৪ ঘন্টায় ১৪১টি নমুনা পরীক্ষার মধ্যে ৫৩ জনের ফলাফল পজিটিভ আসে। এর মধ্যে সদর উপজেলায় ২৮, রানীশংকৈল উপজেলায় ৮, বালিয়াডাঙ্গী উপজেলায় ৭, পীরগঞ্জ উপজেলায় ৫ এবং হরিপুর উপজেলায় ৫জন। পূর্বের রিপোর্টসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৩২ জন। যাদের মধ্যে ১ হাজার ১৭১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট ৬০ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়