ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়নগরে ঈদে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৬০ গৃহহীন পরিবার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৪-৪-২০২২ রাত ৯:৫১
মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৬০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর উপহার দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ লাখ  ৫৯ হাজার ৫০০ টাকা মূল্যের আধা-পাকা এই ঘর উপহার হিসাবে দিতে যাচ্ছেন। ঈদুল ফিতরের আগে আশ্রয়ণ প্রকল্পে ৬০টি পরিবার পাবেন প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর। আগামী ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে এসব গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।
 
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম ও দ্বিতীয় দাপের নকশা ও পরিকল্পনায় এবার কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ফলে ঘরগুলো অনেক সুন্দর, টেকসই ও দুর্যোগ সহনীয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঈদের আগেই ঘরগুলো হস্তান্তর করা হলে তাদের মাঝে আনন্দের নতুন মাত্রা যুক্ত হবে।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর জাহান জানান, রঙিন টিনশেডের প্রতিটি একক ঘরে ইটের দেয়াল ও টিনের ছউনি দিয়ে তৈরি দুটি করে শোয়ার ঘর, একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে। এবারের ঘরগুলো আরো মজবুত ও দীর্ঘস্থায়ী করার জন্য কাঠামো নির্মাণে পরিবর্তন আনা হয়েছে। প্রতিটি ঘর নির্মাণে বাজেট বৃদ্ধি পেয়েছে প্রায় ৬৯  হাজার ৫০০ টাকা।
 
উপজেলা নির্বাহী অফিসার এএইচ ইফরান উদ্দিন আহম্মেদ বলেন, প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে ঘর নির্মাণ ও উপকারভোগী নির্ধারণ করা হয়েছে। ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনাকে বাস্তবায়ন করতে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়ও আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণের কাজ এগিয়ে চলছে। এই উদ্যোগের সাথে উপজেলার যারা সংশ্লিষ্ট তারা যার যার অবস্থান থেকে ভূমিকা রেখেছেন।  এই কর্মযজ্ঞে সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু