ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাবি চারুকলায় প্রথম শ্রেণিতে প্রথম হলেন নিশি


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ১২:৫১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণি পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মরিওম মঞ্জুরী নিশি। 
 
মরিওম মঞ্জুরী নিশি রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদেরের মেয়ে। দুই বোনের মধ্যে বড় নিশির বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল কলেজপাড়ায়। মা মোছা. নিলুফা ইয়াসমিন ও ছোট বোন মমতা মঞ্জুরী নিঝুম। ছোট বোন নিঝুম রাজশাহী কলেজে অর্থনীতি বিভাগ থেকে স্নাতক শেষ পর্ব পরীক্ষা দিয়েছেন। 
 
উল্লেখ্য, মরিওম মঞ্জুরী নিশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই অনুষদে ভর্তি পরীক্ষার সময়েও প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি ৪ বছর বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৎকালীন চেয়ারম্যান গুণী শিল্পী হাসেম খান স্বাক্ষরিত প্রথম সার্টিফিকেট অর্জন করেন। এরপর শিক্ষাজীবনে পর্যায়ক্রমে গান, আবৃত্তি ও উপস্থাপনায় যুক্ত ছিলেন। পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। শিশুদের মাঝে সময় কাটানো তার অভ্যাস ও ভাললাগা। 
 
নিশির বাবা রাজশাহী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের বলেন, শুনে আসছি ড্রইং করলে প্রতিভার বিকাশ ঘটে, বিচক্ষণ ও বুদ্ধিসম্পন্ন হয়, স্বভাব নম্র ধীরস্থির হয়, সহজে রপ্ত করার ক্ষমতা বাড়ে, দৃষ্টিশক্তি বাড়ে, দুরন্তপনা কমে যায়, ঠাণ্ডা মস্তিষ্কের হয়। একটা কিছু গভীরভাবে চিন্তা করার শক্তি অর্জন করে। এসব গুণের সবগুলোই আমার মেয়ের মধ্যে বিদ্যমান। আমি আজ ভীষণ আনন্দিত। তার এই ফলাফলে আমি তার মা, সহপাঠী ও সকল শিক্ষককে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। 

এমএসএম / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ