ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঘর প্রদানের আশ্বাস

ঠাকুরগাঁওয়ের বাকপ্রতিবন্ধী জমিলাকে ইউএনওর খাদ্য সহায়তা প্রদান


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৬-৫-২০২১ বিকাল ৫:৫
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চকহলদি গ্রামের বাকপ্রতিবন্ধী জমিলা বেগমের ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বুধবার (২৬ মে) তিনি সরেজমিন পরিদর্শনে গিয়ে জমিলা বেগমকে খাদ্য সহায়তা প্রদান করেন।
 
জানা গেছে, বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ‘ঝড়ে ভেঙ্গে গেছে বাকপ্রতিবন্ধী জমিলার ঘর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি জেলা প্রশাসকের নজরে এলে তিনি সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে তার ঘরের ওপর পড়া গাছ অপসারণের ব্যবস্থা করেন। পরে সরেজমিন গিয়ে জমিলা বেগমকে শুকনা খাবার প্রদান করেন ইউএনও। যেহেতু তিনি রাস্তার পাশে অস্থায়ী ঘর বানিয়ে থেকেছেন সেহেতু ভূমিহীন হিসেবে তালিকাভুক্ত করে প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে ঘর প্রদানের আশ্বাস দেন ইউএনও।
 
এ সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চকহলদি গ্রামের বাকপ্রতিবন্ধী জমিলা বেগমের (৬৫) ঘর কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ে। এ অবস্থায় প্রায় ২১ দিন ধরে তার ঘরের ওপর গাছগুলি পড়ে থাকে। এভাবে তিনি কোনো রকমে রাতযাপন করে আসছিলেন। পরে এ বিষয়ে বেশকিছু গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়