কাশিয়ানীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ ইশতিয়াক পটুর বিরুদ্ধে একটি মহলের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। স্বার্থন্বৈষী ওই মহল চেয়ারম্যানের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও নানা অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার তারাইল বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু।
সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৮ এপ্রিল আমার ইউনিয়নের তারাইল গ্রামের বাসিন্দা কাজী শাকিরের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তবে ঘটনার পর শাকির ও তার পরিবার আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করছে। আমাকে জড়িয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রকাশ করিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, একটি কুচক্রী মহল আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়িয়ে অহেতুক হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে। আমি আদৌ এ ধরনের ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত নই। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমি জনগণের সেবা করতে চাই। আমি এসব মিথ্যা, ভিত্তিহীন সংবাদ ও বিভ্রান্তিমূলক অপপ্রচার এবং গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন- মো. বাহাউদ্দিন সরদার লিপু, সাবেক আ’লীগ নেতা দেলোয়ার হোসেন দুলু, কাজী বাহার ইকবাল, মো. হায়াত মজুমদার প্রমুখ।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান