ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পীরগঞ্জে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


 পীরগঞ্জ প্রতিনিধি photo পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৪-২০২২ দুপুর ২:১৭
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন রোববার (২৪ এপ্রিল) দুপুর পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে  অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষ হয়। এতে সাধারণ সম্পাদক পদে বাকাউল হক জিলানী রিংকু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াউল ইসলাম জিয়াকে ১৫ ভোটে পরাজিত করেন।
 
সংগঠনিক সম্পাদক পদে উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায় জিল্লুর রহমান চৌধুরীকে ১০০ ভোটে পরাজিত করেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া ও বাকাউল হক জিলানী রিংকু। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী ও উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়।
 
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার নূর করিম জানান, মোট ৭১৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে।

এমএসএম / জামান

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান