শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানায় ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল
চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার গারাংগিয়া "শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানা"র উদ্যোগে ২৫ এপ্রিল সোমবার ইফতার মাহফিলের আয়োজন ও এতিম নিবাসীদের মাঝে ঈদ উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে ।
এতে প্রধান অতিথি ছিলেন গারাংগিয়ার পীর সাহেব ও গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হযরত শাহ মাওলানা মুহাম্মদ আনওয়ারুল হক ছিদ্দিকী।
শাহ মজিদিয়া রশিদিয়া এতিমখানা ও গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাযিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবু রাশেদ মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এতিমখানার তত্বাবধায়ক ও গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আলম ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এতিমখানা পরিচালনা কমিটির সহ- সভাপতি, চট্টগ্রাম -১৫ আসনের মাননীয় সংসদ সদস্যের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক শাব্বির আহমদ, গারাংগিয়া ইসলামিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আজিম, মাওলানা হামেদ হাছান মামুন মজিদী, এতিমখানার কোষাধ্যক্ষ জনাব আবু বকর ছিদ্দিক, সহ- সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন, প্রচার সম্পাদক জনাব নাছির উদ্দিন, সমাজকল্যান সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সদস্য মাওলানা মুছলেহ উদ্দিন, মাওলানা আয়াজুল ইসলাম কাওছার, জনাব সৈয়দ মুহাম্মদ আব্দুল কদিম, মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ, গারাংগিয়া ৮ নং ওয়ার্ডের ইউপি মেম্বার সালাহ উদ্দিন সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোশাররফ হোসেন।
ইফতার ও দোয়া মাহফিলের পূর্ব জনাব এরফানুল করিম চৌধুরী গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদরাসায় মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বদান্যতায় নির্মাণাধীন সুরম্য একাডেমিক ভবন এবং আলীয়া মাদ্রাসা ও রব্বানী মহিলা মাদ্রাসায় বাউন্ডারি ওয়াল নির্মাণের স্থান পরির্শন করেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied