ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নওগাঁর রায়তার জাতীয় পর্যায়ে নৃত্যে দ্বিতীয় স্থান অধিকার


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ১২:৩১
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী  উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় পর্যায়ে সংগীত, নৃত্য, কুইজ ও রচনা প্রতিযোগিতা আয়োজনে মাধ্যমিক স্তরের নৃত্য প্রতিযোগিতায় নওগাঁর লাবীবা আলম রায়তা দ্বিতীয় স্থান অধিকার করেছে। 
 
গত ২৭ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী  উদযাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের হাত থেকে রায়তা এ পুরস্কার গ্রহণ করে। 
 
রায়তা নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে নওগাঁ শহরের চকদেব মাস্টারপাড়া দেওয়ান সিটি টাওয়ারের (মুক্তির মোড়) আলমগীর আলম ও শামীমা নাসরীন দম্পতির প্রথম সন্তান। দুই বোনের মধ্যে রায়তা বড়। ছোট বোনের নাম রুফাইদা আলম আফরা।
 
গুণী পরিবারের সন্তান রায়তার বাবা  আলমগীর আলম বর্তমানে বিকেএসপির সিনিয়র হকি কোচ। তিনি ছিলেন জাতীয় হকি দলের সাবেক ক্যাপ্টেন। রায়তার সব সফলতার পেছনের মানুষটি তার মা শামীমা নাসরীন একজন শিক্ষক। রায়তার নাচের গুরু নওগাঁ নৃত্যাঞ্জলী একাডেমির পরিচালক শহিদুল ইসলাম সেলিম। 
 
উল্লেখ্য, এর আগেও রায়তা তিনটি জাতীয় পুরস্কার, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে দুবার দ্বিতীয় এবং একবার প্রথম স্থান অর্জনসহ জেলা ও স্থানীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার অর্জন করেছে।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম