ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৭ গৃহহীন পরিবার পেল ঘর


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ২:১৯

মঙ্গলবার (২৬ এপ্রিল) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে মুজিববর্ষের তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

ঈদুল ফিতরের আগে ৩২ হাজার ৯০৪টি গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঘর উপহার। গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন তিনি।

গজারিয়া উপজেলার ৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ভূমিহীন-গৃহহীনের জন্য জমির মালিকানাসহ এ ঘর নির্মাণ করা হয়েছে। এ ধাপে ৬৫ হাজারের বেশি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

গজারিয়া উপজেলা প্রান্ত থেকে অনুষ্ঠানে যুক্ত হন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন, বীরপ্রতীক রফিকুল ইসলাম কমান্ডার, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দীন মিয়াজী, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মহসিন চৌধুরী, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা শফিউল্লাহ শফি, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আক্তার হোসেন, ইমামপুর ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, গুয়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন ,বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল সরকার।

 

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান