ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল বিরামপুরের ১৯৫ পরিবার


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ৩:৩১
ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দিনাজপুরের বিরামপুরে সেমি-পাকা ঘর পেল ১৯৫টি পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ঘরগুলো হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও গৃহের সনদ-চাবি হস্তান্তর করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
 
অনুষ্ঠানে পৌর মেয়র অধ্যাপক আককাস আলী, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শিবেস কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাওছার আলী বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রতিটি ঘর তৈরিতে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন