ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সদরপুরে ভোজ্য তেল সংকট, খোলা তেল ২শ টাকা কেজি!


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ৩:৫৪

ফরিদপুরের সদরপুরের বিভিন্ন হাট-বাজারে ভোজ্য তেল আমদানি কম থাকায় গতকাল মঙ্গলবার ১কেজি সয়াবিন তেলের মূল্য ১৯০টাকা থেকে ২শত টাকা লিটার মূল্যে বিক্রি হচ্ছে। ঈদুল ফিতরকে সামনে রেখে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় চরম হতাশায় সাধারণ মানুষ।

বিক্রেতারা বলছে, গত ২-৩ সপ্তাহ যাবত কোন কোম্পানি সয়াবিন তেল রপ্তানী করছে না। তাই বাজারে তেলের সংকট। বেশী মূল্যে ক্রয় করে বেশী মূল্যে বিক্রি করতে হচ্ছে। সদরপুর বাজারের মেসার্স আল বারাকা খাদ্য ভান্ডারসহ বিভিন্ন মুদি দোকানে কথা বলে জানা যায়, বাজারে কোন সয়াবিন তেল নেই, কোন কোম্পানি তেল দিচ্ছেনা। বিভিন্ন স্থান থেকে বেশি দামে সংগ্রহ করে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ইন্দোনেশিয়া তেল রপ্তানি বন্ধ ঘোষণার পর থেকেই মুনাফা লোভীরা তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিরতা ছড়াচ্ছে। অন্যদিকে উপজেলার হাট-বাজারে মনিটরিং ব্যবস্থা না থাকায় মজুদকারীরা মনগড়া দাম নির্ধারণ করে সাধারণ ক্রেতাদের ঠকানোর সুযোগ পাচ্ছে বলে জানান ক্রেতারা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করবো। দাম বৃদ্ধি করলে উপজেলার সব বাজারের অবৈধ তেল মজুদকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবো।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার