ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মুজিববর্ষ উপলক্ষে পাটগ্রামে ঘর পেল ১৭৩ গৃহহীন পরিবার


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২৬-৪-২০২২ দুপুর ৪:৫৭

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন ১৭৩ পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে একযোগে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারে তৃতীয় পর্যায়ে পাটগ্রাম উপজেলার ১৭৩ জন পরিবার মোট ৩৬১ পরিবার পাকা ঘর ও জমির মালিক হল। মঙলবার শহীদ আফজাল মিলনায়তন থেকে অংশগ্রহণ করা হয়। গৃহ ও জমি প্রদান অনুষ্ঠানে ১৭৩ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া সনদ, জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।  

আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারা দেশে তৃতীয় পর্যায়ে ৩২ হাজার ৯০৪ টি পরিবারকে জমি ও গৃহ দেওয়া হয়। এরমধ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ১৭৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সনদ, জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক টি.এম.এ মমিন, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম পৌর  মেয়র মো.রাশেদুল ইসলাম সুইট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম  উপজেলা প্রকৌশলী মাহবুব-উল আলম, পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ হারুন মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।

এমএসএম / জামান

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার

নন্দীগ্রামে গরীব অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা' শাড়ি থ্রি পিচ বিতরণ

আত্রাইয়ে স্থানীয় এমপি রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সন্দ্বীপ টাউন ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনওর ঈদ সহায়তা বিতরণ

শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নির্মাণ কাজ শেষ না হওয়ায় চাঁদপুর লঞ্চঘাটে ঈদ ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ

ঈদে আবারও মুখর হবে পর্যটন নগরী মৌলভীবাজার

ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ

বাগেরহাটে শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ৩ দিন ব্যাপী বাৎসরিক মেলা ও অনুষ্টান

শালিখায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ টাকা ও বস্ত্র উপহার প্রদান

হোমনায় সরকারি হাসপাতালে ক্যানোলা বসাতে না পারায় প্রাইভেটে অতিরিক্ত বিল আদায়

শেরপুরে ডপস এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত