ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার আমলে কেউ গৃহহীন থাকবে না : মতিয়া চৌধুরী


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ২৬-৪-২০২২ বিকাল ৬:১২

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, আর না থাকলে দেশ খাদ্য সংকটে পড়ে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে শেরপুরের নকলায় উপজেলা পরিষদ মিলনায়তনে তৃতীয় পর্যায়ে ৩০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ ঊপহারসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের নেত্রী প্রায় সময়ই বলেন- বাড়ির আনাচে কানাচে এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না এবং যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন দেশে ভূমিহীন ও গৃহহীন থাকবে না।

এ সময় নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ও রূপনারায়ণকুড়া ইউনিয়নের দুস্থদের মাঝে শাড়ি এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শাড়ি, থ্রি-পিস ও নগদ অর্থ বিতরণ করেন। 

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত