ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

লোহাগাড়ায় ১৪৫ পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমি ও গৃহ হস্তান্তর


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৪-২০২২ রাত ৯:৫৯

চট্টগ্রামের লোহাগাড়ায় ১৪৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।  ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা পাবলিক হলে লোহাগাড়ার ১৪৫ পরিবারকে জমির দলিল ও নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। এসময় লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবিব জিতু,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান , লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ,উপজেলা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, কলাউজান ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহেদ,আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন,পুটিবিলা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসাইন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদুর রহমান রিয়াদ, জনপ্রতিনিধি,সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নতুন ঘর প্রাপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান