ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পেল ৪৮ পরিবার


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৬-৪-২০২২ রাত ১০:০
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪৮ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি-ঘর বিতরণ করা হয়েছে। 
 
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
 
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে এসব পরিবারের মাঝে টিনশেড ঘর ও ঘরের জায়গার দলিল  বুঝে দেয়া হয়। 
 
এ উপলক্ষে কাশিয়ানী উপজেলা অডিটোরিয়ামে ইউএনও মেহেদী হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন। 
 
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর, আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ, ওসি মোহাম্মদ মাসুদ রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়া,  প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, আঞ্জুরুল ইসলাম, ইমরুল হাসান মিয়া, বদরুল আলম বিটুল প্রমুখ।
 
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মোরশেদুল ইসলাম।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ