ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শেরে বাংলার নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না : ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ১২:৫৬

ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদ বলেছেন, শেরে বাংলার নাম ইতিহাসকে কেউ মুছে ফেলতে পারবেন না। আমার সৌভাগ্য হয়েছিল ৬০ বছর আগে শেরে বাংলার জানাজায় অংশগ্রহণ করার। শেরে বাংলার ইতিহাস নিয়ে ১০০০ পৃষ্ঠার একটি বই  লিখেছি। সেখানে তার জীবনের নানা বিষয় তুলে ধরেছি। আমি বিশ্বাস করি, যারা অতীতকে ভুলে যায় তারা বর্তমানকে নিয়ে কিছুই করতে পারে না। 

উপমহাদেশের প্রখ্যত রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী  শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে তার মাজার প্রাঙ্গণে বরিশাল বিভাগীয় সমিতি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রীয়ভাবে শেরে বাংলার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করার দাবি জানিয়ে সংগঠনের সভাপতি সিরাজউদ্দীন আহমেদ বলেন, বরিশালে যে বাড়িতে তিনি তার স্কুল ও কৈশোর জীবন কাটিয়েছেন সেই বাড়িটি পুনরুদ্ধার করে রাষ্ট্রীয়ভাবে শেরে বাংলার নামে একাডেমি করা হোক।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুও তার অসমাপ্ত আত্মজীবনীতে শেরে বাংলার অনেক কথা বলে গেছেন। আমরা সেই আত্মজীবনীও যদি অনুসরণ করি তাহলে শেরে বাংলার মর্যাদার জন্য কোথাও যেতে হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলার নামে একটি চেয়ার প্রতিষ্ঠা করারও দাবি জানান সিরাজউদ্দীন আহমেদ।

বরিশাল বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক এমএ জলিলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক রাষ্ট্রদুত অধ্যাপক ড. নীম চন্দ্র ভৌমিক, শেরে বাংলার দৌহিত্র ফায়েজুল হক রাজু, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল, সাহিত্যিক ও কলামিস্ট কবি নাহিদ রোকসানা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসা, বরিশাল বিভাগীয় সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আ স ম মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য শেখ বাদশাউদ্দিন মিন্টু, নারী নেত্রী এলিজা রহমান প্রমুখ।

স্বাধীনতা পদকপ্রাপ্ত ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক এম এ জলিলের নেতৃত্বে শেরে বাংলার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব