ফসল রক্ষা বাঁধ কাটায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার নামে থানায় মামলা
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যখন হাওরাঞ্চল প্লাবিত হয়ে যাওয়ার আতংকে দিন কাটছে কৃষকের, বিরামহীনভাবে বাঁধ রক্ষায় দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডসহ সর্সস্তরের জনসাধারণ; ঠিক সেই মুহূর্তে অতিলোভী দুষ্কৃতকারী মাছ ব্যবসায়ী ইজারাদাররা রাতের অন্ধকারে গত সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর ও রসুলপুরের মাঝামাঝি নন্দের পেটনার ফসল রক্ষা বাঁধ কেটে দেন খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, মেন্দিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. লোকমান হেকিম এবং মেন্দিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম।
গত দুদিনের অক্লান্ত পরিশ্রমে ফসল রক্ষা বাঁধ নিয়ন্ত্রণে আনা হয়। তারই পরিপ্রক্ষিতে খালিয়াজুরী থানায় ১৪৩/৪৪৭/৪৩১/৪২৭ ধারায় আওয়ামী লীগ নেতা মো. লোকমান হেকিম (৪৫) ও মেন্দিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিমকে (৪৫) আসামি করে থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং-১২)। পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনার উপ-সহকারী প্রকৌশলী ওবাইদুল হক (২৪) বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, ফসল রক্ষা বাঁধে অনধিকার প্রবেশ করে ফসল রক্ষাকারী বাঁধ ২০-২৫ মিটার কেটে দেয়া হয়, যার ফলে ১০-১২ হেক্টর জমির ধান তলিয়ে যায়। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। মামলায় আরো উল্লেখ করা হয়, বাঁধ মেরামত করতে ব্যয় হয় ২০ লাখ টাকা।
এ বিষয়ে স্থানীয় জনসাধারণ আদালতের প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।
এমএসএম / জামান
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
Link Copied