ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে স্ত্রীকে নির্যাতনের মামলায় বিজিবি সদস্য কারাগারে


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ১:১৯
পঞ্চগড়ে আব্দুল কাউয়ুম (৩১) নামে এক বিজিবি সদস্যকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। গত ১৯ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ওই বিজিবি সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারী করে। এরপর গতকাল মঙ্গলবার (২৬ এপ্রিল) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত উভয়পক্ষের শুনানি শেষে ওই বিজিবি সদস্যের জামিন নামন্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেয়।
 
এর আগে পুলিশের তদন্ত প্রতিবেদন ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বাদী ও সাক্ষীগণের জবানবন্দি পর্যালোচনা করে ঘটনা সত্য বলে প্রতীয়মান হয় মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
 
মামলার এজাহারে উল্লেখ আছে, ২০১৭ সালের ১২ মার্চ পঞ্চগড় সদরের তোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল কাইয়ুমের সাথে একই উপজেলার ইসলামবাগ এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে আলেয়া খাতুনের ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে ৫ লাখ টাকার উপহারসামগ্রী দেন। বিবাদী আব্দুল কাইয়ুম বিজিবি সদস্য হওয়ায় রাজশাহী ব্যাটালিয়নে অবস্থান করেন। বিপথে টাকা-পয়সা নষ্ট করে ফেলে এবং সংসারের প্রতি উদাসীন হয়ে বাড়িতে আসে। যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে একপর্যায়ে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় স্থানীয়ভাবে আপসে বসে কিন্তু যৌতুকের দাবি অব্যাহত রাখায় আপস হয়নি। পরে আলেয়া খাতুন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।
 
এজাহারে আরো উল্লেখ করা হয়েছে, বিবাদী আপরেসর কথা বলে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করে বাদীকে বাড়িতে নিয়ে যায়। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি বাদীকে মারপিটে গুরুতর জখম করে বাড়ি থেকে বের করে দেয়। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় মামলা করতে গেলে আদালতে মামলা আনয়ন করার পরামর্শ দেয় পুলিশ।
 
বিজিবি সদস্যের বাবা তোফাজ্জল হোসেন জানান, গতকাল আমার ছেলে আব্দুল কাইয়ুম আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন নামন্জুর করে। আমরা পুনরায় জামিনের আবেদন করব।
 
বাদীপক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল্লাহ আল মামুন জানান, স্ত্রী নির্যাতনের মামলায় বিজিবি সদস্য আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এমএসএম / জামান

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়