ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতে চলছে দূরপাল্লার গণপরিবহন


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ১:৫১

ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রীবাহী গণপরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে। সেই সাথে ঘরমুখো মানুষের বাড়ি ফেরাও শুরু করছে। তবে মহাসড়কে গণপরিবহনের অতিরিক্ত চাপ বৃদ্ধি পেলেও স্বাভাবিক গতিতে চলাচল করছে দূরপাল্লার পরিবহনগুলো। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে এমন চিত্র দেখা যায়। 

পরিবহন শ্রমিক ও যাত্রীরা জানান, এই ১৩ কিলোমিটার মহাসড়ক সিঙ্গেল লেন থাকায় প্রতি ঈদে চরম ভোগান্তিতে পড়তে হয়। কিন্তু এবার ঈদে এখনো যানজটে পড়তে হয়নি।

অন্যদিকে, যানজট নিরসনে কাজ করছেন পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ কারণে পরিবহন ও যাত্রীদের মাঝে স্বস্তি ফিরেছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান জানান, ঈদকে কেন্দ্র করে সকালে যানবাহনের চাপ একটু বেশি। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত পণ্যবাহী ট্রাকের কিছুটা চাপ ছিল। পরবর্তীতে বেলা বৃদ্ধির সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, গত সোমবার (২৫ এপ্রিল) মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ফোর লেনের তিনটি ফ্লাইওভার খুলে দেয়া হয়েছে। ফলে পরিবহন চলাচলে যানজট লক্ষ্য করা যায়নি।

অপরদিকে, ঢাকা-উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলসহ ২৬টি জেলার মানুষ চলাচল করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে। ফলে ঈদে ব্যাপক পরিবহনের চাপ বৃদ্ধি পায়।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার