ঠাকুরগাঁওয়ে পুলিশের এসআই গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুলিশের অবসরপ্রাপ্ত আমর্ড এসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান (৬৫) শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার প্রয়াত রমিজ উদ্দীর ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, ২০২০ সালে সদর উপজেলার মাদারগঞ্জ এলাকার প্রয়াত হোসেন আলীর ছেলে ইয়াসিন আলী বাদী হয়ে আব্দুল মান্নানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের যুগ্ম-দায়রা জজ আদালতে একটি চেক জালিয়াতির মামলা দায়ের করেন। মামলার পর আদালতে সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ত শেষে গত বছরের ১০ নভেম্বর আব্দুল মান্নানকে এক বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে আব্দুল মান্নানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
তিনি আরো বলেন, মামলার রায়ের আগে থেকেই আব্দুল মান্নান পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই এলাকার টিটিসির সামনে থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied