ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে বাটা শো-রুমকে ৪০ হাজার জরিমানা


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ১১:৫৯
মূল্য কারসাজির অভিযোগে ফরিদপুরে বাটা শো-রুমকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায়  নাতাশা হক নামে এক মহিলা ক্রেতার লিখিত অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। 
 
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ জানান, অভিযোগকারী ভোক্তা নাতাশা হক গত ১২ এপ্রিল শহরের মুজিব সড়কে অবস্থিত বাটা সু স্টোর হতে এক জোড়া স্যান্ডেল ক্রয় করেন। বাসায় গিয়ে স্যান্ডেলের প্রাইস ট্যাগ চেক করে দেখেন সেখানে দুটি প্রাইস ট্যাগ লাগানো। পরবর্তীতে বাটা শো-রুমকে বিষয়টি জানালে তারা এ বিষয়ে কোনো প্রতিকার না দেয়ায় অভিযোগকারী প্রতিকার পেতে ভোক্তা অধিকারের হটলাইনে যোগাযোগ করেন এবং প্রমাণসহ লিখিত অভিযোগ দাখিল করেন। পরে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ ও বিক্রয় না করায় এবং ভোক্তাদের সাথে মূল্য নিয়ে প্রতারণা করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয় কর্তৃক প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। 
 
ফরিদপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান জানান, শহরের মুজিব সড়কে বাটার প্রধান শো-রুমে এক ক্রেতার অভিযোগের সত্যতা পাওয়া তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / জামান

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ