সাভারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঢাকার সাভারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে বুধবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সাংসদ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাসিক সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং, কিশোর গ্যাং নিয়ে আলোচনা হয়। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম, সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো: জামাল সিকদার, সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) ইয়াসমিন চৌধুরী সুমি, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, আশুলিয়া থানা আওয়ামীলীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাভার পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল, বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম. উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. কামরুন্নাহার, প্রাথমিক শিক্ষা অফিসার তাবাসসিরা ইসলাম লিজাসহ উপজেলা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ