ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক প্রস্তুত: যানজট নিরসনে চার সেক্টরে ৭১০ পুলিশ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ৩:৫৩

ঈদে ঘরমুখো মানুষদের নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক প্রস্তুত। মহাসড়কে যাত্রী ও পরিবহন চালকদের যাতে যানজটে ভোগান্তির শিকার না হতে হয় সে জন্য ৭১০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়াও তারমধ্য ১০০ জন এপিবিএন সদস্যও থাকবে মহাসড়কে।

এ মহাসড়কের সড়কের টাঙ্গাইল অংশের ধেরুয়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৪টি সেক্টরে ভাগ করা হয়েছে। ধেরুয়া থেকে ঘারিন্দা পর্যন্ত ১ নম্বর সেক্টর, ঘারিন্দা থেকে এলেঙ্গা পর্যন্ত ২ নম্বর সেক্টর, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ৩ নম্বর সেক্টর এবং এলেঙ্গা থেকে কালিহাতী লিংক রোড ও ভূঞাপুর লিংক রোড পর্যন্ত ৪ নম্বর সেক্টরে ভাগ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে মহাসড়কে দায়িত্ব পালন করা সদস্যরা ৪ টি সেক্টরে ভাগ হয়ে দায়িত্ব পালন করবেন। কোথাও যানজটে সৃষ্টি হলে তা দ্রুত নিরসনের জন্য কাজ করে যাবেন। এ ছাড়াও দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো যাতে তাৎক্ষণিক সড়ক থেকে সরিয়ে নেওয়া যায় সেদিকেও খেয়াল রাখবেন তারা।

এ বিষয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ঈদকে কেন্দ্র করে প্রতি বছর যানজট নিয়ন্ত্রণ ও যানজটে আটকে থাকা মানুষের ভোগান্তি লাঘবেও কাজ করে থাকে পুলিশ। মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে ৬১০ জন পুলিশ সদস্য ও ১০০ জন এপিবিএন সদস্য দায়িত্ব পালন করবে।

তিনি আরও জানান, উত্তরবঙ্গমুখী যানবাহনের জন্য সড়কের সহযোগিতায় এলেঙ্গা থেকে দক্ষিণ দিক দিয়ে বিকল্প রাস্তাটি সংস্কার করা হয়েছে। যানজট যাতে না হয় এজন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার