আক্কেলপুরে গণবিজ্ঞপ্তিতে ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন
জয়পুরহাটের আক্কেলপুরে ঘোষিত ৮ দিনের জন্য বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্যকারীরা গুনছেন ভ্রাম্যমাণ আদালতে জরিমানা।
২৩ থেকে ৩০ জুন পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জয়পুরহাট ও করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতির জারিকৃত ১০টি বিধিনিষেধ বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন ও আক্কেলপুর থানা পুলিশ। বিকেল ৫টা থেকে আক্কেলপুর পৌর এলাকায় চলছে প্রশাসনের ব্যাপক টহল ও প্রচারণা। এ সময় সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্যকারী ২১ জন ১১ হাজার ৫০০ টাকা জরিমানা গুনেছেন ভ্রাম্যমাণ আদালতে এবং অহেতুক ঘোরাফেরা করায় থানায় একটি বাইক জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের পরিচালক এসএম হাবিবুল হাসান জানান, মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারি বিধিনিষেধ প্রতিপালনের জন্য সকলকে আহ্বান করা হলো। অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বিধিনিষেধ বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়