বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৭ লাখ টাকা
টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু উত্তরবঙ্গগামীদের পারাপারের একমাত্র প্রবেশদ্বার। এ সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৫৩টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গাড়ির চাপ ধীরে ধীরে বাড়ছে। সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে টোলপ্লাজার উভয় পাশে ১৮টি পয়েন্টে টোল আদায় করা হচ্ছে। সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয়, সে লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর গত ঈদে সর্বোচ্চ ৫২ হাজার ৭৬৮টি যানবাহন পারাপার হয়, যা এ যাবৎকালে সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড।
এদিকে, টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গত রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে। ক্রমেই তা আরো বৃদ্ধি পাচ্ছে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নিরলস কাজ করে যাচ্ছে পুলিশ। সড়কটিকে চারটি সেক্টরে ভাগ করে বিভিন্ন পয়েন্টে কাজ করছেন তারা।
এ ব্যাপারে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আতাউর রহমান জানান, গাড়ির চাপ আস্তে আস্তে বাড়ছে। তবে কোথাও যানবাহন চলাচল থেমে নেই। সড়কে কাজ করে যাচ্ছে পুলিশ।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’